উত্তরদিনাজপুর

পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ রহস্যজনক মৃত্যু, পলাতক অভিযুক্ত স্বামী সহ পরিবারের লোকজন

পরিবার সূত্রে জানা যায় রায়গঞ্জ থানার বাসুদেবপুর এলাকার বাসিন্দা আজমিরা খাতুনের (৩৬) বিয়ে হয় হেমতাবাদ থানার ভোগ্রাম এলাকার কাচনার বাসিন্দা মহোবুল হকের সঙ্গে। পরিবারের দাবী বিয়ের পর থেকেই মহোবুল হক তার স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। সামাজিক সন্মানের ভয়ে মুখ বুজে সমস্ত কিছু সহ্য করতেন আজমিরা বিবি। মেয়ের পরিবারের দাবী, সোমবার রাতে আজমিরার মৃতদেহ বারান্দায় পড়ে আছে বলে ফোন মারফত প্রতিবেশীরা তাদের খবর দেয়। খবর পেয়ে ছুটে আসে আজমিরার পরিবারের লোকজন ও হেমতাবাদ থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠাই বলে খবর। এই ঘটনাই স্বামী সহ তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে মেয়ের পরিবারের তরফে জানা যায়। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মোহাবুল হক ও তার পরিবার পলাতক রয়েছে বলে জানা গেছে।
    এই ঘটনাই মৃতার ভাই তাজমূল হকের অভিযোগ, বিয়ের কয়েক বছর পড় থেকেই তাদের পারিবারি অশান্তি চলছিল।এর আগেও মিমাংসা করা হয়। গত কাল রাতেও দিদি ও মহোবুল হকের মধ্যে গন্ডোগল হয়েছিল বলে তিনি দাবী করেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_apjLC_F9iI